শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে জিআর (জেনারেল রেজিস্টার) মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। এছাড়া রিমান্ড শেষে আরও এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর-২০২৬) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্যমতে, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই দিনে রিমান্ড শেষে আরও ১ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: আতিকুর রহমান মজুমদার বলেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ২৩ সেপ্টেম্বর মোট ৩ জন আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম, মামলার নম্বর ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়নি।