
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনকালে ওয়ানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা জরিমানা ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মাদারটারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ওয়ানুর রহমানকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটক ওয়ানুর রহমান উপজেলার মাদারটারী গ্রামের আকবর আলীর ছেলে। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।