
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে এক পিস ইয়াবা সংরক্ষণের দায়ে মোঃ আল ফাত্তাহ জিম (১৯) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোঃ আল ফাত্তাহ জিম উলিপুর কাচারি পাড়ার বাসিন্দা। তিনি জয়নাল আবেদিনের ছেলে।
জানা যায়, এক পিস ইয়াবা সংরক্ষণের দায়ে আল ফাত্তাহ জিমকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।