
কুড়িগ্রাম,প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু রায়হান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব সরকারপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. আবু রায়হান চিলমারী উপজেলার ছোট কুস্টারি মৌজার বাসিন্দা। তিনি মো. আসমত আলীর ছেলে। অভিযানে তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ইয়াবাসহ তাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিলমারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।