
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ফুলবাড়ী থানার একটি চৌকস দল উপজেলার যতীন্দ্রনারায়ণ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকার মোহাম্মদ ওয়াহেদ আলী (৪২) এবং লালমনিরহাট সদর উপজেলার তালুখুটামারা এলাকার মো. শহিদুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ১৫৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।