1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
রাজারহাটে রাস্তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত-১ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

রাজারহাটে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আদালতের রায় উপেক্ষা করে রাস্তা উদ্ধার ও ব্যবহারে উপযুক্ত করার জেড়ধরে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত জাহিদুল ইসলাম জিন্নাত (৪৫) ডাংঘাট এলাকার আব্দুল সাত্তার মাস্টারের পুত্র।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ফুলখা ডাংঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দশজনকে গ্রেফতার করে।

নিহত জাহেদুল ইসলাম জিন্নাতের পরিবার জানায় ১৯৯৬ সালে স্থানীয়রা রাস্তাটি উদ্ধারের ও ব্যবহারের জন্য কুড়িগ্রাম জজ কোর্টের মামলা দায়ের করে,মামলার রায়ে চলমান রাস্তাটি বহাল রেখে ম্যাপের পুরোনো রাস্তাটির উপর নিষেধাজ্ঞা প্রদান করে।

আবারো ২০২৫ সালে রাস্তাটি উদ্ধারের জন্য মামলা করা হলে আদালত রাস্তাটি ব্যবহারে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে এবং সর্বশেষ লিগ্যাল এইডে২০২৬ উক্ত রায়ের উপর সম্মতি জ্ঞাপন করে পুনরায় পুরোনো রাস্তাটি ব্যবহারে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে।স্থানীয়রা জানান,কিছুদিন পুর্বে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: সামিউর রহমান পুরোনো রাস্তাটি উদ্ধার করে। উক্ত অব্যবহৃত সড়কটির পাশের জমি চাষাবাদের উদ্দেশ্যে জিন্নাত গেলে প্রতিপক্ষরা রাস্তা কেটে ফেলার অভিযোগ তুলে আক্রমণে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিলে পথিমধ্যে মৃত্যুবরণ করে।

এ বিষয়ে জানতে চেয়ে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: সামিউর রহমান’কে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ বলেন আমরা ঘটনাস্থলে রয়েছি,ঘটনাস্থলে দশজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host