1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
রাজিবপুরে পুলিশের বিশেষ অভিযান ১৯০০ পিস ইয়াবাসহ শাহ আলম গ্রেফতার - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

রাজিবপুরে পুলিশের বিশেষ অভিযান ১৯০০ পিস ইয়াবাসহ শাহ আলম গ্রেফতার

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পুলিশের এক সফল অভিযানে এক হাজার নয়শত (১৯০০) পিস ইয়াবাসহ শাহ আলম (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার মরিচাকান্দি এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে রাজিবপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, মরিচাকান্দি এলাকা দিয়ে বড় ধরনের মাদকের একটি চালান পার হওয়ার চেষ্টা চলছে। এমন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানার সাব-ইনস্পেক্টর (এসআই) গোলক চন্দ্র এবং এসআই রাজিউরের যৌথ নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে শাহ আলমকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৯০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত শাহ আলম পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা রফিক হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ বিষয়ে রাজিবপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host