1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
ভূরুঙ্গামারীতে গাঁজা গাছ জব্দ, পালাতে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করল অভিযুক্ত - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছ জব্দ, পালাতে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করল অভিযুক্ত

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী যৌথ অভিযানে পুলিশের হাতে ধরা পড়তে গিয়ে দুই যুবককে কামড়ে আহত করেছেন এক গাঁজাসেবী। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা তাকে আটক করে তার বাড়ি থেকে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছ এবং গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করেন।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মনজু আলম (৫৫)। তিনি বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
অভিযানে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ ও বিজিবির যৌথ দল অংশ নেয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মনজু আলমের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় স্থানীয় যুবক রাতুল (২১) ও পারভেজ (২২) তাকে আটকের চেষ্টা করলে মনজু তাদের হাতে কামড় বসিয়ে রক্তাক্ত করেন। এরপরও পালানোর চেষ্টা চালালেও ঘটনাস্থলে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে আটক করেন। পরে তার কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ ও বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host