1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

উলিপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের দয়ালপাড়া এলাকার করতোয়ার অস্থায়ী কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরণ্য রুপটপ রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে পত্রিকাটির ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি আব্দুল মালেকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু।

সভায় বক্তব্য দেন কালের কণ্ঠ ও জাগো নিউজের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মানু, দৈনিক সংগ্রামের উলিপুর সংবাদদাতা সাখাওয়াত হোসাইন, দৈনিক জনতার উলিপুর প্রতিনিধি ইউনুস খান, দৈনিক নয়া দিগন্তের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আইনুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার উলিপুর প্রতিনিধি শাজাহান খন্দকার, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নুর মোহাম্মদ রোকন, দৈনিক আমাদের প্রতিদিনের মেহেদী হাসান প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজের অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি ও মানুষের অধিকারবঞ্চনার বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে সংবাদ পরিবেশনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তাঁরা বলেন, আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক করতোয়া আরও সাহসী ও কার্যকর ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host