1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে অডিও ভাইরাল "ধুনট থানার এসআই প্রত্যাহার" - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে অডিও ভাইরাল “ধুনট থানার এসআই প্রত্যাহার”

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত
তদন্তের দায়িত্ব পেয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগ-পুলিশ লাইন্সে সংযুক্ত, বিভাগীয় ব্যবস্থার ইঙ্গিত

নিউজ ডেক্স

➤ তদন্তের দায়িত্ব পেয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগ


➤ পুলিশ লাইন্সে সংযুক্ত, বিভাগীয় ব্যবস্থার ইঙ্গিত


বগুড়ার ধুনটে এক প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক যুবক প্রায় ছয় মাস আগে দুই দালালের মাধ্যমে সৌদি আরবে যান। অভিযোগ রয়েছে, বিদেশে পাঠানোর জন্য তার পরিবারের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নেওয়া হলেও সেখানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। ফলে তিনি চরম দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে খোঁজ নিতে গেলে প্রবাসীর মাকে মারধরের অভিযোগ ওঠে। পরে গত ২১ জুন তিনি দুই দালালের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

ভুক্তভোগী পরিবারের দাবি, তদন্তের একপর্যায়ে এসআই মোস্তাফিজার রহমান বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেন এবং পরে তাকে অনৈতিক প্রস্তাব দেন। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে সুবিধা নেওয়ার কারণে অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেননি বলেও পরিবারের অভিযোগ।

প্রবাসীর স্ত্রীর ভাষ্য, এসআইয়ের সঙ্গে হওয়া কথোপকথনের কিছু অংশ তিনি মুঠোফোনে সংরক্ষণ করেন। পরে সেই অডিও স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছে যায়। এর একটি অংশ ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে রোববার মধ্যরাতে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বিভাগের বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host