1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
অ্যানথ্রাক্স আতঙ্ক: উত্তরবঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লালমনিরহাটেও সতর্কতা - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

অ্যানথ্রাক্স আতঙ্ক: উত্তরবঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লালমনিরহাটেও সতর্কতা

  • সর্বশেষ পরিমার্জন: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

লালমনিহাট প্রতিনিধি:

দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় গবাদিপশুর মাধ্যম মানুষের শরীরে অ্যানথ্রাক্স (তড়কা রোগ) ছড়িয়ে পড়ার খবরে পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটেও নতুন করে উদ্বেগ ও সতর্কতা দেখা দিয়েছে। বিশেষ করে গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং মেহেরপুরের গাংনীসহ বিভিন্ন এলাকায় নতুন করে প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে লালমনিরহাটের স্থানীয় মাংসের বাজারেও এর প্রভাব পড়েছে। ক্রেতারা মাংস কেনা থেকে কিছুটা বিরত থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন প্রান্তে অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাতে বড় ধরনের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মূলত রুগ্ণ বা অসুস্থ গবাদিপশুর মাংস কাটাকাটি, নাড়াচাড়া বা সংস্পর্শে আসার কারণে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স মূলত প্রাণিবাহিত বা জুনোটিক রোগ এবং এটি সরাসরি মানুষ থেকে মানুষে ছড়ায় না। সময়মতো চিকিৎসা নিলে এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব।

প্রতিবেশী জেলাগুলোতে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের খবর ছড়িয়ে পড়ার পর লালমনিরহাট জেলার বিভিন্ন কাঁচাবাজার ও মাংসের দোকানগুলোতে আগের মতো ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। সাধারণ মানুষ বাড়তি সতর্কতার অংশ হিসেবে গরুর মাংস গ্রহণ ও কেনা কমিয়ে দিয়েছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। তবে জেলা জুড়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাংস ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।

সংক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট জেলাগুলোর প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় প্রশাসন তৎপর হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ ও সংলগ্ন এলাকাগুলোতে গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকাদানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, বাজার ও জনসমাগমপূর্ণ স্থানে লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অ্যানথ্রাক্সের বিস্তার রোধ করতে হলে অসুস্থ বা রুগ্ণ গবাদিপশু জবাই করা বা এর মাংস খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এছাড়া গবাদিপশুকে নিয়মিত টিকার আওতায় আনা এবং পশুর কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host