1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে নির্মাণাধীন ভবনে ভাঙচুর লুটের অভিযোগ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে নির্মাণাধীন ভবনে ভাঙচুর লুটের অভিযোগ

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত
Oplus_16908288

পূর্ববিরোধের জেরে হামলা, ক্ষয়ক্ষতির দাবি প্রায় ২৫ লাখ টাকা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে পূর্ববিরোধের জেরে নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে রোস্তম আলী, মোহাম্মদ আলী, আব্দুল মতিনসহ অন্যদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. মালেকুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ সরাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মালেকুজ্জামানের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাঁর নির্মাণাধীন রুমে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ভবনের প্রধান ফটকের তালা ভেঙে পাঁচটি নির্মাণাধীন পাকা কক্ষ, দুটি ছাদ ঢালাই করা কক্ষ ও সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ভাঙচুরে বাধা দিতে গেলে মালেকুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁরা পাশের মাটিয়াল আল-মোজাদেদিয়া দ্বীনি দাখিল মাদ্রাসায় আশ্রয় নেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরে বাধা দেয়। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আবারও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া নির্মাণাধীন রুমের ভেতরে রাখা টিন, কাঠ, সিমেন্ট, লোহার দরজা, শাটার, জানালা, রড ও ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা। ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়াসহ মোট ২৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ ঘটনায় রোস্তম আলী, মোহাম্মদ আলী, আব্দুল মতিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে উলিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মালেকুজ্জামান।

অভিযুক্ত রোস্তম আলী ও মোহাম্মদ আলী ভাঙচুরের ঘটনা স্বীকার করে জানান, আমাদের জায়গায় মালেকুজ্জামান ও ইস্রাফিলরা জোর করে দেয়াল তুলছে। তাই আমরা ইটের দেয়াল ভেঙে দিয়েছি।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host