1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • সর্বশেষ পরিমার্জন: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

উলিপুর, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের উলিপুরে নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলে বকুলতলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় বেপারীপাড়া স্পোর্টিং ক্লাব ও বকুলতলা স্পোর্টিং ক্লাব।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত ৯০ মিনিটে উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।

টাইব্রেকারে বকুলতলা স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জমজমাট ফাইনাল ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। ম্যাচকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (রংপুর বিভাগ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা কৃষকদল, কুড়িগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ও জেলা ছাত্রদল, কুড়িগ্রামের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির কাজল।

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ী (পূর্ব ছড়ার পাড়)-এর বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ফারুক। টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আনিছুর রহমান।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফুটবল টুর্নামেন্টের আয়োজনে সৌজন্যে ছিল রাজালক্ষ্মী জুয়েলার্স ও মন্ডল ফার্মেসী, উলিপুর, কুড়িগ্রাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host