স্টাফ রিপোর্টার : নরসিংদীর মনোহরদীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ১৯০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
(১৭ শনিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী মোট ১৯০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ উৎসাহ ও সহযোগিতা করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথাও তুলে ধরা হয়।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় নিজেদের আরও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধনাপ্রাপ্ত ১৯০ জন কৃতি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
Leave a Reply