1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে আব্দুল খালেক - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে আব্দুল খালেক

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৪২ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ দিনব্যাপী পরিদর্শন করেছেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার ১৬টি বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে উপহার প্রদান করেন।

এ সময় আব্দুল খালেক বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বিভিন্ন উৎসব উদ্‌যাপন করে আসছে। বিএনপি সব সময় ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপগুলোর সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে সহযোগিতা করার আহ্বান জানান।

মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতার আগমন ও সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন। তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও উপহার প্রদান করায় কৃতজ্ঞতা জানান।

পরিদর্শনের সময় উলিপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সফরসঙ্গী ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ফিরোজ কবির কাজল, কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী স্বপন কুমার সাহা, মতলেবুর রহমান মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host