1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

মাঠজুড়ে দর্শকের ভিড়, খেলোয়াড়দের দমবন্ধ করা লড়াই আর চারপাশে উচ্ছ্বাস-উল্লাস। নাগরিক ব্যস্ততায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে এমনই উৎসবের আমেজ তৈরি হয়েছে কুড়িগ্রামের উলিপুরে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে অংশ নিচ্ছে ১৬টি দল। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার একটি গরু, রানার্সআপের জন্য একটি ছাগল আর তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য রয়েছে দুটি রাজহাঁস।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করে নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগার।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নতুন অনন্তপুর যুব স্পোর্টিং ক্লাব একাদশ ও ধরনীবাড়ী ইউনিয়নের খৈ খাওয়ার পাড় স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে সন্ধ্যা থেকেই মাঠে ভিড় করেন দূরদূরান্তের নানা বয়সী মানুষ। দর্শকদের উপস্থিতিতে মাঠের চারপাশ হয়ে ওঠে প্রাণবন্ত। খেলাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণ্ডলাহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সরকার মাহমুদ সাজু। প্রধান অতিথি ছিলেন ডা. বাবর উদ্দিন সরকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মর্তূজা মুকুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি আল ইমরান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মর্তূজা মুকুল বলেন, ‘হাডুডু শুধু একটি খেলা নয়, এটি আমাদের শেকড়ের খেলা, আমাদের জাতীয় খেলা। গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘যেখানে খেলাধুলা থাকে, সেখানে মাদক থাকতে পারে না। আমি বিশ্বাস করি, এই মাঠ থেকেই আগামী দিনের সুস্থ, সরল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে।’

এমন আয়োজনের জন্য নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগারকে ধন্যবাদ জানিয়ে তিনি টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। গ্রামীণ খেলাধুলার বিকাশে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উলিপুরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আদিব ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী নূরুল হুদা, নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায় ও নতুন অনন্তপুর বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় এবং বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক নূরে হাসান সাজু ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান দুলুর সার্বিক সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শুধু একটি খেলার প্রতিযোগিতা নয়, ফিরবে গ্রামীণ সম্প্রীতি ও মিলনমেলার আবহ। মাঠের এই উচ্ছ্বাস নতুন প্রজন্মকে হাডুডুর প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকা আরও জোরালো করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host