1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হারুন অর রশিদের মাঠপর্যায়ের দায়িত্ব পালন নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি নিয়মিত কর্মস্থল উলিপুরে উপস্থিত থাকেন না। তবে এ বিষয়ে টিআই হারুন অর রশিদ এবং জেলা ট্রাফিক ইনচার্জ আবু আলা মওদুদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে, যা নিয়ে জনমনে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর এলাকার ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা টিআই হারুন অর রশিদ নিয়মিত এলাকায় সময় দেন না এবং মাঠপর্যায়ে তার উপস্থিতি কম—এমন অভিযোগ তুলছেন স্থানীয়রা।

সরেজমিন গতকাল (২৮ অক্টোবর) বুধবার দুপুরের দিকে দেখা যায় সার্জেন্ট, এটিএসআই ও একজন কনস্টেবল ডিউটিতে এসেছিলেন। নিয়ম অনুযায়ী ডিউটি মনিটরের জন্য টি আই হারুন নিয়োজিত থাকার কথা থাকলেও তিনি তার দায়িত্বরত উপজেলায় আসেন নি।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর হারুন অর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি উলিপুরে উপস্থিত না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, “আমি আজ উলিপুরে যাইনি। কুড়িগ্রাম ট্রাফিক অফিসে আমার কাজ ছিল,বাইকটিও নষ্ট হয়েছিলো।”

তবে ঠিক উলটো চিত্র তুলে ধরেন কুড়িগ্রাম জেলা ট্রাফিক ইনচার্জ আবু আলা মওদুদ। তিনি দাবি করেন, “টিআই হারুন অর রশিদ প্রতিদিনই উলিপুরে যান। আজও তিনি সেখানে গিয়েছিলেন।”

একই দিনে দুই দায়িত্বশীল কর্মকর্তার এমন পরস্পরবিরোধী বক্তব্য এবং মাঠপর্যায়ে উপস্থিতি নিয়ে সৃষ্টি হওয়া এই ধোঁয়াশা নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন সাংঘর্ষিক তথ্য ট্রাফিক ব্যবস্থার তদারকি ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host