1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ - Daily Kaler Somoy        
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৬৯৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে উলিপুর থানা পুলিশের মোবাইল-১ ডিউটি চলাকালে উপজেলার পান্ডুল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের মৃত টুপ শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. এনামুল হক (৪০), পারুলের পাড় গ্রামের আঃ ছাত্তারের ছেলে মো. দুলু মিয়া (৪০) এবং ইসলামপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. কাইয়ুম আলী (৩৮)। তারা সবাই পান্ডুল ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, পান্ডুল বাজার এলাকায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৬৯৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

এ ঘটনায় উলিপুর থানা অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন আটক চারজনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করা হয়েছে। জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা নং-০৮, জিআর নং-২৯৮ মামলা রুজু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host