
শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন জিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের রায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া একজনকে পূর্বের মামলায় এবং অপর একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, থানার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উখিয়া থানা পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply