শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও মোবাইল কোর্টের সাজাপ্রাপ্তসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) উখিয়া থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ১৬ জনের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৪ জন এবং পূর্বের মামলার ৩ জন আসামি রয়েছেন। এছাড়া মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ৬ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ৬ জনের মধ্যে ৪ জনকে ৩ মাস করে এবং ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, সোমবার বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত ও পূর্বের মামলার আসামি এবং মোবাইল কোর্টের সাজাপ্রাপ্তসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে উখিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply