1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ ৭১ হাজার টাকা - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ ৭১ হাজার টাকা

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. মমিনুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার পিএসআই আবু সায়েম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় নাইট ডিউটিতে ছিলেন। এ সময় বিশ্বস্ত সূত্রে খবর আসে, পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম নিজ বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী মো. বাবু মিয়া (৩৫) দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটকের পর মমিনুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল নিক্তিতে ইয়াবার ওজন পাওয়া যায় ৪ গ্রাম এবং গাঁজার ওজন ১০০ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং গাঁজার মূল্য আনুমানিক ২ হাজার টাকা।

এ ছাড়া তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি গ্রামের মৃত আবদুল জলিল ব্যাপারীর ছেলে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় মমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সহযোগী বাবু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host