1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে ইয়াবাসহ আটক নয়নের ৭ বছরের কারাদণ্ড - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

উলিপুরে ইয়াবাসহ আটক নয়নের ৭ বছরের কারাদণ্ড

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ একটি মাদক মামলায় মোঃ নয়ন মিয়াকে (৩০) ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত নয়ন মিয়া উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জুন রাত ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নয়ন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে উলিপুর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে নয়ন মিয়া বাড়ির পশ্চিম দিক দিয়ে মাদক নিয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তার বাড়ির পশ্চিম দুয়ারী চৌচালা টিনের হাফ বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের শয়নকক্ষে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে বিছানার বালিশের নিচ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক।

আদালতের এ রায়ে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host