1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, ১ লাখ ৬০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, ১ লাখ ৬০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল) জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় জব্দ করা ৪০টি চায়না জাল উপস্থিত সবার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন উলিপুর থানার এএসআই শাহাদত, পুলিশ কনস্টেবল রাজু আহমেদ, মৎস্য অফিস সহকারী মো. হযরত আলী, ক্ষেত্র সহকারী একরামুল হক এবং স্থানীয় জনসাধারণ।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল) ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন,মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের অভিযোগ যেখানেই পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয়দের সচেতন হয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।

অভিযান শেষে উপস্থিত সবার সামনে জব্দ করা নিষিদ্ধ ৪০টি চায়না দুয়ারি (চায়না জাল) পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host