1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের চালু জেনারেটর - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের চালু জেনারেটর

  • সর্বশেষ পরিমার্জন: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

অবৈধ স্থাপনা ভেঙে জেনারেটর বন্ধ করেছিল প্রশাসন, তিন দিনের মাথায় ফের চালু


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সরকারি জায়গায় স্থাপিত উচ্চশব্দ সৃষ্টিকারী জেনারেটর বন্ধ করে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার তিন দিনের মাথায় আবারও সেই জেনারেটর চালু করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের সরাসরি নির্দেশনা উপেক্ষা করে জেনারেটর চালু করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার প্রাণকেন্দ্রে সরকারি জায়গায় জেনারেটর স্থাপন ও সেটিকে স্থায়ীভাবে রাখার জন্য নতুন করে অবৈধ কক্ষ নির্মাণের বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং নির্মিত অবৈধ স্থাপনাটি ভেঙে দেন। একই সঙ্গে জেনারেটরটি বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জেনারেটরটি চালু থাকায় উচ্চশব্দ ও ধোঁয়ার কারণে আশপাশের পরিবেশ এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ কারণে সংশ্লিষ্টদের জেনারেটরটি পুনরায় চালু না করার জন্য নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সরকারি জায়গায় নতুন করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ না করতেও সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছিল, নির্দেশনা অমান্য করে জেনারেটর পুনরায় চালু করা হলে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জেনারেটরসহ সংশ্লিষ্ট মালামাল সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

কিন্তু প্রশাসনের অভিযানের মাত্র তিন দিনের মাথায় সেই জেনারেটর আবারও চালু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রশ্ন উঠেছে?প্রশাসনের নির্দেশনার পরও কীভাবে সরকারি জায়গায় জেনারেটরটি আবার চালু হলো? সংশ্লিষ্টরা কি প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কাই করছেন না?

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জেনারেটর বন্ধ করে দেওয়ার পরও যদি একই জেনারেটর আবার চালু করা হয়, তাহলে এটি প্রশাসনের সিদ্ধান্তকে প্রকাশ্যেই বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাকে কেউ জানায়নি। আমি জানি না।”

স্থানীয়রা বলছেন, সরকারি জায়গা দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং প্রশাসনের নিষেধাজ্ঞার পরও জেনারেটর চালুর মতো ঘটনায় যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে সরকারি জায়গা দখল ও অবৈধ স্থাপনা নির্মাণে অন্যরাও উৎসাহিত হতে পারে।

তাদের দাবি, শুধু স্থাপনা ভেঙে দেওয়া বা একবার জেনারেটর বন্ধ করাই যথেষ্ট নয়; প্রশাসনের নির্দেশনা অমান্য করে পুনরায় জেনারেটর চালু করার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host