1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে বসতবাড়িতে হামলা, স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে বসতবাড়িতে হামলা, স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ

  • সর্বশেষ পরিমার্জন: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত
oplus_0

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ মিয়া (৪০) ও তাঁর স্ত্রী ফলোয়ারা বেগম (৪০) আহত হয়েছেন। ঘটনার প্রতিকার চেয়ে পাঁচজনের নাম উল্লেখ করে উলিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সবুজ মিয়া।

ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের টাপুরকুটি গ্রামে। অভিযোগে বলা হয়েছে, জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে একই এলাকার কয়েকজনের সঙ্গে সবুজ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সকাল ৯টার দিকে এরশাদুল হক, বাবর আলী, আব্দুল মজিদ, জাহিদুল ইসলাম ও ইসরাফিল মিয়া বাঁশের লাঠি ও দা নিয়ে দলবদ্ধভাবে সবুজ মিয়ার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

সবুজ মিয়ার অভিযোগ, হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁকে লাঠি ও দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে দা দিয়ে মাথায় কোপ দিলে তিনি দুই হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাথায় তিনটি ও হাতে দুটি সেলাই দেওয়া হয়।

এ সময় তাঁর স্ত্রী ফলোয়ারা বেগম ও ছেলে শিমুল ইসলাম (১৫) এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফলোয়ারা বেগমের চুল ও কাপড় টেনে ছিঁড়ে ফেলা, মাটিতে ফেলে মারধর এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন সবুজ। এতে তাঁর স্ত্রীর হাতে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়।

পরে তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সবুজ মিয়া বলেন, হামলার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এরশাদুল হক। তাঁর দাবি, সবুজ মিয়ার জমিতে কীটনাশক ও ঘাস পোড়ানোর ওষুধ প্রয়োগের কারণে তাঁদের চাষ করা ফসল ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে তিনি ও তাঁর ভাই আব্দুল মজিদ সবুজের বাড়িতে কথা বলতে গেলে উল্টো তাঁদের মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁর ভাইকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এরশাদুল হক আরও বলেন, সবুজ মিয়া ও তাঁর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয়। তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগও তিনি অস্বীকার করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host