1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের অভিযোগে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌর শহরের আজমের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার নাটোই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে শাহ্ আলম (৪২), উলিপুর পৌর শহরের পূর্ব বাজার এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সালমান রহমান পিয়াস (৩০) এবং রামদাস ধনিরাম পোদ্দারপাড়ার তরনী দত্তের ছেলে শ্রী তুষার দত্ত (২৮)।

জানা গেছে, আজমের মোড় এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক সেবন করছেন—এমন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. নুরন্নবীসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host