1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে স-মিলের তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

উলিপুরে স-মিলের তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

  • সর্বশেষ পরিমার্জন: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

কুড়িগ্রাম, প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে পরিচালিত একটি স-মিল (করাতকল) সম্পর্কে তথ্য সংগ্রহ ও ছবি-ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৩৯২, তারিখ ৩১ জুলাই ২০২৬।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক মানবকণ্ঠ ও সাপ্তাহিক যুগের খবর-এর উলিপুর প্রতিনিধি মো. নুরবক্ত আলী গত ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজার জামে মসজিদ ও মাদরাসা-সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম অমান্য করে গভীর রাতে পরিচালিত একটি স-মিলের তথ্য সংগ্রহের অংশ হিসেবে ছবি ও ভিডিও ধারণ করেন।

অভিযোগে বলা হয়, এর কিছুক্ষণ পর রাত প্রায় ৮টার দিকে অভিযুক্ত মো. হাবিবুর নুরবক্ত আলীর চৌমহনী বাজারস্থ দোকানে গিয়ে সংবাদ সংগ্রহের বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি মারধরের চেষ্টা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। তবে স-মিল সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে মারধরসহ খুন-জখম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে নিজের নিরাপত্তা ও আইনগত সুরক্ষার স্বার্থে ভুক্তভোগী সাংবাদিক উলিপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে।

অভিযোগের বিষয়ে স-মিলের মালিক মো. হাবিবুর রহমান বলেন, “ছোট একটি কাঠের গুঁড়ি রাতে কাটা হচ্ছিল। সে সময় সাংবাদিক ছবি ও ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি জানতে পেরে আমি তার দোকানে গিয়েছিলাম। সেখানে আমাদের মধ্যে শুধু কথাকাটাকাটি হয়েছে, এর বেশি কিছু নয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মো. শাহাদত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host