1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
কুড়িগ্রামে বাদশার বাড়িথেকে ১৭ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করছে পুলিশ  - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

কুড়িগ্রামে বাদশার বাড়িথেকে ১৭ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করছে পুলিশ 

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় জুয়া ও মাদক কারবারে জড়িত এক ব্যক্তির বাড়ি থেকে ১৭ ফুট উঁচু একটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তির ছেলেকে আটক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলাম দুর্গম ইসলামপুর চরে অভিযান পরিচালনা করেন।

অভিযানে কৃষক ও মাদক কারবারি হিসেবে পরিচিত মো. বাদশা মিয়া (৫০), পিতা- মৃত তালেবুদ্দি, গ্রাম- ইসলামপুর, থানা- ভূরুঙ্গামারী, বসতবাড়ি থেকে ১৭ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা মিয়া গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। এ সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযান চলাকালে বাদশা মিয়ার বাড়িতে অবস্থানরত তার ছেলে ফারুক (২০)-কে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন বলেন, মাদক কারবারিরা দুর্গম এলাকায় অবস্থান করলেও পুলিশকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host