1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
কুড়িগ্রামে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত! জনগণের অভিযোগ, মতামত ও প্রত্যাশা শুনে দ্রুত সমাধানে জেলা প্রশাসনের উদ্যোগ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

কুড়িগ্রামে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত! জনগণের অভিযোগ, মতামত ও প্রত্যাশা শুনে দ্রুত সমাধানে জেলা প্রশাসনের উদ্যোগ

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: জনগণের অভিযোগ, মতামত ও প্রত্যাশার কথা সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক সেবাসংক্রান্ত সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসন জানায়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ, কার্যকর ও জবাবদিহিমূলকভাবে পৌঁছে দিতে প্রতি বুধবার নিয়মিত এ গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।

জেলা প্রশাসন, কুড়িগ্রাম জানিয়েছে, জনবান্ধব ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে এবং জনগণের প্রত্যাশা পূরণে এ ধরনের গণশুনানি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host