1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
গাইবান্ধায় গাঁজা বিক্রি করতে এসে কুড়িগ্রাম জেলার হামিদুল আটক,মোটরসাইকেল জব্দ​। - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

গাইবান্ধায় গাঁজা বিক্রি করতে এসে কুড়িগ্রাম জেলার হামিদুল আটক,মোটরসাইকেল জব্দ​।

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ হামিদুল হক (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর রাতে গাইবান্ধা পুরাতন জেলখানা মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​

পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন জেলখানা মোড় এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি লাল-কালো রঙের পালসার এনএস ১২৫ সিসি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে বাইকটির সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ চালক হামিদুলকে আটক করা হয়।​

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলও জব্দ করে ডিবি পুলিশ।​

আটক, হামিদুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।​ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হামিদুল জানান, তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকার মো. নয়ন মিয়া (২৬) নামে এক ব্যক্তির কাছ থেকে কম দামে এই গাঁজা সংগ্রহ করেছিলেন। বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি গাইবান্ধার ধাপেরহাটের দিকে নিয়ে যাচ্ছিলেন।​

এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৪২,এতে নয়ন মিয়াকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host