1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
গ্যাসের দামে আগুন, সিএনজি চালকদের দীর্ঘ লাইন- আয় কমছে, বাড়ছে ভোগান্তি - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

গ্যাসের দামে আগুন, সিএনজি চালকদের দীর্ঘ লাইন- আয় কমছে, বাড়ছে ভোগান্তি

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

শাকুর মাহমুদ চৌধুরী (উখিয়া) কক্সবাজার:
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার ধেছুয়া পালং এলাকায় অটোগ্যাসের জন্য রোববার (৪ অক্টোবর) সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন সিএনজি অটোরিকশার চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে গ্যাসের অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁদের। ফলে দিনের বড় একটি সময় নষ্ট হওয়ায় কমে যাচ্ছে আয়-রোজগার।

এর মধ্যেই চালকদের ওপর নতুন করে বাড়তি চাপ তৈরি করেছে অটোগ্যাসের মূল্যবৃদ্ধি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা।

চালকদের অভিযোগ, গ্যাসের দাম বাড়লেও তাঁদের আয় বাড়েনি। বরং গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিবহনের সময় ও ট্রিপ কমে যাচ্ছে। অথচ প্রতিদিন সন্ধ্যার মধ্যে গাড়ির মালিক বা কোম্পানিকে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়। পাশাপাশি বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয়।

এক সিএনজি চালক বলেন, গ্যাসের দাম বাড়ছে, আবার গ্যাস পেতেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। গাড়ি চালানোর সময় কমে যাচ্ছে, আয়ও কমছে। কিন্তু গাড়ির ভাড়া ও সংসারের খরচ তো কমেনি।

চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে পাম্পগুলোতে শৃঙ্খলিত সরবরাহব্যবস্থা নিশ্চিত করা হোক। তাঁদের ভাষায়, গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট- দুইয়ের চাপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুরের মতো জীবনযাপন করা সিএনজি চালকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host