1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
জুলাই শহিদ দিবসে রথযাত্রায় ভক্তদের মাঝে পানি বিতরণ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

জুলাই শহিদ দিবসে রথযাত্রায় ভক্তদের মাঝে পানি বিতরণ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  • সর্বশেষ পরিমার্জন: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: জুলাই শহিদ দিবস উপলক্ষে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্ত ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীশ্রী জগন্নাথ মন্দির, হরিকেশ, পলাশবাড়ী, কুড়িগ্রাম সদর-এর উদ্যোগে আয়োজিত রথযাত্রার শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।

ধর্মীয় রীতি অনুযায়ী সুসজ্জিত রথে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিকৃতি বহন করা হয়। আগামী সাত দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে প্রতিকৃতিগুলো পুনরায় নিজ নিজ মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে।

প্রচণ্ড গরমে শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্ত, দর্শনার্থী ও পথচারীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সংগঠনটির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক ভক্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার মূল শিক্ষা। জুলাই শহিদ দিবসের চেতনা ধারণ করে সম্প্রীতি, সহমর্মিতা ও জনসেবার বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ উদ্যোগ।”

পানি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন সোহানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host