1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিজের সহায় সম্বল শেষ হলেও চিকিৎসার অস্বাভাবিক ব্যয় রয়ে গেছে। নিঃস্ব নগেনের পক্ষে এখন নিজের চিকিৎসার খরচ ও সংসারের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার পূর্ব নাওডাঙ্গা গ্রামের মৃত পরবা চন্দ্রের ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত নগেন চন্দ্র (৬০) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তবে নগেনের শারীরিক অবস্থার উন্নতির জন্য তাকে আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এজন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে নগেনের জমানো অর্থ শেষ হয়ে গেছে। সংসারের খরচ চালানোর পাশাপাশি চিকিৎসার ব্যয় মেটাতে অপারগ নগেন অন্যের সহায়তায় চলতে বাধ্য হচ্ছেন। এমতাবস্থায় পরিবারের ভরণপোষণ ও চিকিৎসা—দুটিই অনিশ্চিত হয়ে পড়েছে তার।

নগেনের পরিবারের ভাষ্য, সময়মতো উন্নত চিকিৎসা করাতে না পারলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে নগেনের চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। সামান্য সহযোগিতাও নগেনের চিকিৎসার জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে। মানুষের সহানুভূতি ও আর্থিক সহযোগিতায় একজন অসহায় মানুষ আবারও সুস্থ জীবনে ফিরতে পারেন—এমন আশাতেই নগেনের পরিবার সবার সহযোগিতা কামনা করছেন।

নগেনকে চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর: বিকাশ/নগদ: ০১৯২০-৯৩৮২০৬।

পরিবারের প্রত্যাশা, মানবিকতার হাত বাড়িয়ে সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান নগেনের পাশে দাঁড়াবেন এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচার সুযোগ করে দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host