1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকার বয়স ৭৫-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। দীর্ঘ পাঁচ বছর অসুস্থ থাকার পর গতকাল রোববার (১ নভেম্বর) বিকেল ৪ টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নুরুন্নবী খন্দকার পশ্চিম কালুডাঙ্গা এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম দছিজল হক খন্দকার। পরবর্তীতে তিনি রামদাস ধনিরাম পৌরসভার ৭নং ওয়ার্ড তেঁতুলতোলা এলাকায় বসবাস করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

(২ নভেম্বর) সোমবার দুপুরে রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান এবং উলিপুর থানার তদন্ত কর্মকর্তা কমল কিশোর ঘোষসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে একই বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে সরদারপাড়া নুরানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host