1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
‘মেসিকে থামাতে পারলেই ফাইনাল’—আর্জেন্টিনা ম্যাচের আগে আত্মবিশ্বাসী জো কোল - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

‘মেসিকে থামাতে পারলেই ফাইনাল’—আর্জেন্টিনা ম্যাচের আগে আত্মবিশ্বাসী জো কোল

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিউজ ডেক্স  |

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে দারুণ আত্মবিশ্বাসী সাবেক ইংল্যান্ড তারকা জো কোল। তার মতে, লিওনেল মেসিকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে ইংল্যান্ড।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে জুড বেলিংহামের জোড়া গোলে কষ্টার্জিত জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্স। এবার তাদের সামনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নেটফ্লিক্স স্পোর্টসের এক আলোচনায় গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে কথা বলতে গিয়ে জো কোল বলেন, “আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা সেটাই করব। শতভাগ নিশ্চিত, ইংল্যান্ড ফাইনালে উঠবে।”

তবে তার এমন দৃঢ় মন্তব্যে একমত হতে পারেননি অনুষ্ঠানের অন্য বিশ্লেষকেরা। তাদের আশঙ্কা, বড় ম্যাচে মেসি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই এতটা আগেভাগে আত্মবিশ্বাস দেখানো ঠিক হবে না বলেও মত দেন তারা।

অন্যদিকে, মিকা রিচার্ডস মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে নিজেদের সেরাটা উজাড় করে খেলতে হবে। তার ভাষায়, আর্জেন্টিনার খেলোয়াড়রা যেমন ধূর্ত, তেমনি জয় ছিনিয়ে নেওয়ার মানসিকতায়ও এগিয়ে। তবে ইংল্যান্ডের গতি ও আক্রমণভাগ প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম বলেও তিনি বিশ্বাস করেন।

এদিকে, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন। তার ওপর ভর করেই আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে থ্রি লায়ন্স।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host