1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র ও রামদাসহ কিশোর গ্যাং লিডার কুত্তা শ্রাবণ গ্রেপ্তার, আটক ৪ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র ও রামদাসহ কিশোর গ্যাং লিডার কুত্তা শ্রাবণ গ্রেপ্তার, আটক ৪

  • সর্বশেষ পরিমার্জন: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬০ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও ছয়টি রামদাসহ চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ কে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রাবণ (২০), সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)।
এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রূপগঞ্জের তারাবো এলাকায় অভিযান চালায় সংস্থাটির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় শ্রাবণ ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬০ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও ছয়টি রামদা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, শ্রাবণের বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে।
এসআরবি-১১-এর ভাষ্য অনুযায়ী, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর ও উঠতি বয়সী তরুণদের নিয়ে একটি সংঘবদ্ধ গ্যাং পরিচালনা করে আসছিলেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন সময়ে এলাকায় সংঘর্ষ, গোলাগুলি, হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
সম্প্রতি রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকাণ্ডের সঙ্গেও শ্রাবণ ও তাঁর অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা শ্রাবণের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এ ছাড়া মামলা তুলে না নেওয়াকে কেন্দ্র করে তারাব পৌরসভার টাটকি এলাকায় মামলার বাদী আমেনা বেগমের বসতবাড়িতে গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে শ্রাবণ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এতে বাড়ির বাসিন্দাদের পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, রূপগঞ্জে শ্রাবণের নেতৃত্বাধীন কিশোর গ্যাং বিভিন্ন সময়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও তাণ্ডব চালিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
গ্রেপ্তার কৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১। সন্ত্রাসী, অস্ত্রধারী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host