1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
হোটেলের বাথরুমে কুলসুমার গলাকাটা মরদেহ, সঙ্গে ওঠা যুবক পলাতক - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

হোটেলের বাথরুমে কুলসুমার গলাকাটা মরদেহ, সঙ্গে ওঠা যুবক পলাতক

  • সর্বশেষ পরিমার্জন: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

হোটেল রেজিস্টারে ‘মোহাম্মদ আরফান’ নাম, ঘটনার পর থেকেই পলাতক; দুই কর্মচারী হেফাজতে


শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজার।।
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে কুলসুমা আক্তার (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের রেজিস্টারে তাঁর সঙ্গে থাকা যুবক নিজের নাম ‘মোহাম্মদ আরফান’ লিখেছিলেন। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে হোটেলের একটি কক্ষের বাথরুম থেকে কুলসুমার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কুলসুমা আক্তার ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা এলাকার মোহাম্মদ হারুনের স্ত্রী। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে তাঁর মামলা চলছিল। বুধবার ওই মামলার শুনানিতে তিন বছরের শিশুসন্তানকে নিয়ে আদালতে উপস্থিত ছিলেন তিনি। আদালতে উপস্থিত হওয়ার পর কীভাবে তিনি বাস টার্মিনাল এলাকার ওই আবাসিক হোটেলে গেলেন, তা এখনো স্পষ্ট নয়।

হোটেল সূত্রে জানা গেছে, কুলসুমার সঙ্গে থাকা যুবক হোটেলের রেজিস্টারে ‘মোহাম্মদ আরফান’ নাম ব্যবহার করেন। তবে নিহতের স্বজনেরা জানিয়েছেন, এ নামে তাঁরা কাউকে চেনেন না। ঘটনার পর ওই যুবক হোটেল থেকে পালিয়ে যান।

এদিকে কুলসুমার মৃত্যুর ঘটনায় হোটেলের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পাশাপাশি পলাতক যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কুলসুমার সঙ্গে হোটেলে ওঠা যুবকটি ঘটনার পর থেকে পলাতক। প্রাথমিকভাবে তাঁকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তাঁর সঙ্গে কুলসুমার কথিত সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, হোটেলের রেজিস্টার, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তদন্তের তথ্যের ভিত্তিতে কুলসুমার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host