1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে দম্পতির ওপর দুই দফা হামলার ! রামদার কোপ ঠেকাতে গিয়ে নারীর হাতে ৩ সেলাই - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে দম্পতির ওপর দুই দফা হামলার ! রামদার কোপ ঠেকাতে গিয়ে নারীর হাতে ৩ সেলাই

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে এক দম্পতির ওপর দুই দফায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ সেলিনা বেগম (৩৭) উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বিকেলে আহসান হাবিব (৩৯), করিমল হোসেন (৬০), আয়শা বেগম (৩৫)সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেলিনার বাড়িতে গিয়ে তার স্বামী আমিনুল ইসলামকে মারধর করেন। এ সময় লাঠির আঘাতে আমিনুলের ঠোঁট রক্তাক্ত জখম হয়। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর গত ২৫ অক্টোবর সকালে ফের হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, আহসান হাবিব রামদা হাতে আমিনুলকে ধাওয়া করলে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্বামীকে রক্ষা করতে সেলিনা এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে আহসান হাবিব রামদা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে বাম হাত দিয়ে ঠেকাতে গিয়ে আঙুলে গুরুতর কাটা জখম হয়। পরে চিকিৎসক তিনটি সেলাই দেন।

এ ছাড়া করিমল হোসেন তাকে চুল ও কাপড় ধরে টানাহেঁচড়া এবং গলা চেপে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন সেলিনা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেলিনা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওকত আলী সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host