সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার ১৬টি বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে উপহার প্রদান করেন।
এ সময় আব্দুল খালেক বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বিভিন্ন উৎসব উদ্যাপন করে আসছে। বিএনপি সব সময় ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপগুলোর সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সহযোগিতা করার আহ্বান জানান।
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতার আগমন ও সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন। তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও উপহার প্রদান করায় কৃতজ্ঞতা জানান।
পরিদর্শনের সময় উলিপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সফরসঙ্গী ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ফিরোজ কবির কাজল, কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী স্বপন কুমার সাহা, মতলেবুর রহমান মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply