1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে মৎস্য চাষিদের উৎপাদন বাড়াতে আহ্বান - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

উলিপুরে মৎস্য চাষিদের উৎপাদন বাড়াতে আহ্বান

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কে এম মাসুদুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল আলম।

সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম. আরিফ বলেন, পাশের উপজেলা সুন্দরগঞ্জের তুলনায় উলিপুরে মাছের উৎপাদন কম। চাষিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও পরামর্শের মাধ্যমে আগ্রহ বাড়ানোর পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে মৎস্য চাষে গুরুত্ব দিতে হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা কে এম মাসুদুর রহমান বলেন, উদ্যোগ ও ইচ্ছাশক্তি থাকলে উলিপুরে মাছের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। স্থানীয় চাহিদা পূরণে বাইরে থেকে মাছ আনার পরিবর্তে নিজেদের উৎপাদন বাড়াতে হবে।

স্বাগত বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম বলেন, দেশের মানুষের মাছের চাহিদা পূরণে উৎপাদন আরও বাড়াতে হবে। পাশাপাশি অবৈধভাবে মাছ ধরা বন্ধে চাষিদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মোস্তফা, উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক সাজ্জাদ হোসাইন, উপজেলা এনসিপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন ও মৎস্য চাষিদের পক্ষে আল-আমীন। বক্তারা আধুনিক চাষ পদ্ধতি, প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে সফল চার মৎস্য চাষিকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন সাধন সরকার, শাহ আলম, নয়ন মিয়া ও আবদুল জলিল।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host