1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে ১৬ জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

উলিপুরে ১৬ জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত

  • সর্বশেষ পরিমার্জন: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

★ শহিদদের আত্মত্যাগের চেতনায় গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় ৩৬ জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ তারিখ বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনসারী আইটির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম আনসারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী।

আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার জেলা শুরা সদস্য অধ্যাপক জলিল সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম এবং উলিপুর পৌর বিএনপির সদস্য সচিব সোলাইমান কায়কোবাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মামনুর রশিদ, শহীদ ও আহত পরিবারের সদস্য আতিকুর রহমান এবং বাংলাদেশ ছাত্রশিবির উলিপুর উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল ফারাবিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা ৩৬ জুলাইয়ের শহিদদের স্মরণ করেন। তারা বলেন, শহিদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো বৈষম্য, দুর্নীতি ও অন্যায়মুক্ত একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একই সঙ্গে তারা শহিদ পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানিয়ে তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে ৩৬ জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host