1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
কাশিমপুর কারাগার থেকে মহিলা বন্দী উধাও - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের

কাশিমপুর কারাগার থেকে মহিলা বন্দী উধাও

  • সর্বশেষ পরিমার্জন: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

গাজীপুরের কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগার থেকে এক নারী বন্দী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ বন্দীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

নিখোঁজ বন্দীর নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজায় তিনি কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগারে আটক ছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, প্রাথমিক তথ্যানুযায়ী গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বন্দী রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।

তিনি বলেন, “কারা কর্তৃপক্ষের দায়ের করা মামলার ভিত্তিতে নিখোঁজ বন্দীকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে, ঘটনার বিষয়ে জানতে কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগারের দায়িত্বশীল কর্মকর্তাদের একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দী নিখোঁজ হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পলাতক বন্দীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host