1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
চিলমারী-রৌমারী নৌপথে এক ফেরিতে পারাপার, বাড়ছে দুর্ভোগ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

চিলমারী-রৌমারী নৌপথে এক ফেরিতে পারাপার, বাড়ছে দুর্ভোগ

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

  • সার্ভে সনদ নবায়ন ও মেরামতে ডকইয়ার্ডে গেল ‘কুঞ্জলতা’ ফেরি


  • চিলমারী-রৌমারী নৌপথে এখন চলছে একমাত্র ‘কদম’ ফেরি


  • ঘাটে ট্রাক, বাস ও প্রাইভেটকারের দীর্ঘ সারি


  • পারাপারে বাড়ছে অপেক্ষার সময়, দুর্ভোগে যাত্রী ও চালকরা


  • মেরামতের কাজ শেষ হতে লাগতে পারে প্রায় তিন মাস


  • বিকল্প ফেরি বরাদ্দের আবেদন করবে ঘাট কর্তৃপক্ষ


কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে চলাচলকারী ফেরি ‘কুঞ্জলতা’ সার্ভে সনদ নবায়ন ও ডকিং মেরামতের জন্য চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে ফেরিটি ডকইয়ার্ডের উদ্দেশ্যে যাত্রা করে। ফলে বর্তমানে এই নৌপথে ‘কদম’ নামের একমাত্র ফেরির মাধ্যমে যানবাহন পারাপার চলছে।
একটি ফেরি দিয়ে পারাপার পরিচালিত হওয়ায় চিলমারী ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অতিরিক্ত সময় অপেক্ষা করতে হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বহনকারী ট্রাকচালক মো. রফিকুল ইসলাম বলেন, “আগেও ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন একটি ফেরি কমে যাওয়ায় অপেক্ষার সময় আরও বেড়ে যাবে। এতে সময়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও বাড়ছে।”
বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ইনচার্জ মো. আকিব সোহেল আকাশ জানান, মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে কুঞ্জলতা ফেরিটি ডকইয়ার্ডের উদ্দেশ্যে চিলমারী ত্যাগ করে। আপাতত ‘কদম’ ফেরির মাধ্যমেই যানবাহন পারাপার পরিচালিত হচ্ছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরি ‘কুঞ্জলতা’-র সার্ভে সনদ হালনাগাদ এবং প্রয়োজনীয় ডকিং মেরামতের জন্য গত সোমবার প্রধান প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম নির্দেশনা দেন। মেরামতের পুরো কাজ শেষ হতে প্রায় তিন মাস সময় লাগতে পারে।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, কুঞ্জলতা ডকইয়ার্ডে পৌঁছানোর পর বিকল্প একটি ফেরি বরাদ্দের আবেদন করা হবে। কারণ, একমাত্র ফেরি দিয়ে এই ব্যস্ত নৌপথের বিপুল চাপ সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host