কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৭ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ফুলবাড়ী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুড়িগ্রাম জেলা ডিবির একটি চৌকস দল ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে ওই এলাকার মো. তুহিন মিয়ার (২১) নিজ বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়নকক্ষ থেকে তুহিন মিয়া ও নাওডাঙ্গা এলাকার মো. শাকিল মিয়া (২২)কে ৩৭ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
Leave a Reply