1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • সর্বশেষ পরিমার্জন: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও নানামুখী আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বপ্নকুঁড়ি’ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে উপস্থিত শতাধিক প্রবীণ ব্যক্তিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্বের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান প্রবীণদের সম্মান ও সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবার ও সমাজে প্রবীণদের অবদান অপরিসীম। আমরা আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তা প্রবীণদের ত্যাগ, শ্রম ও দিকনির্দেশনারই ফসল। প্রবীণরা আমাদের সমাজের অনাদৃত কোনো অংশ নন, বরং তারা অভিজ্ঞতা ও প্রজ্ঞার বাতিঘর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক আফতাব উদ্দিন, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র বর্মন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ড. আর রাফি তামজিদ।

এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের মেহেদী হাসান দিনার, ফ্রেন্ডশিপ প্রতিনিধি মাহামুদুল হাসান ও উম্মে সালমা বেগম সহ সমাজসেবা কার্যালয়ের অনান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host