1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
মনোহরদীতে জুনিয়র বৃত্তি ও এসএসসিতে কৃতিত্ব অর্জনকারী-১৯০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

মনোহরদীতে জুনিয়র বৃত্তি ও এসএসসিতে কৃতিত্ব অর্জনকারী-১৯০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • সর্বশেষ পরিমার্জন: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার  : নরসিংদীর মনোহরদীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ১৯০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

(১৭ শনিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী মোট ১৯০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ উৎসাহ ও সহযোগিতা করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথাও তুলে ধরা হয়।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় নিজেদের আরও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধনাপ্রাপ্ত ১৯০ জন কৃতি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host