1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে হরিজন রবিদাস ও বেদে সম্প্রদায়ের মধ্যে শাড়ি বিতরণ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে দুর্গাপূজা উপলক্ষে হরিজন রবিদাস ও বেদে সম্প্রদায়ের মধ্যে শাড়ি বিতরণ

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

 

নুর মোহাম্মদ রোকন :
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হরিজন, রবীদাস ও বেদে সম্প্রদায়ের ১২৫ জন নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান, উপজেলা আনসার কমান্ডার সুলতানা রাজিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেবা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রশাসন সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত। তবে তাদেরও এগিয়ে আসতে হবে। তারা আবেদন করলে তাদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহযোগিতা করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার আনন্দে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে সম্পৃক্ত করা এবং তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host