1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে ধারালো অস্ত্রের কোপে দাদা খুন, অভিযুক্ত নাতি পলাতক - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে ধারালো অস্ত্রের কোপে দাদা খুন, অভিযুক্ত নাতি পলাতক

  • সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পা বিচ্ছিন্ন করে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার নাতি রাব্বির (২২) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাচ্চু মিয়া গত প্রায় ৫০ বছর ধরে রংপুর শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দুদিন আগে তিনি উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে তার বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন। অন্যদিকে, এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়া (অভিযুক্ত রাব্বির বাবা) গাজীপুরের মনিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকেন। ঘটনার দিন নাতি রাব্বি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে এবং রাতে ছোট দাদা বাচ্চু মিয়ার সাথে একই কক্ষে ঘুমাতে যায়।

রাত আনুমানিক ১টার দিকে নাতি রাব্বি তার আপন দাদা এক্কাবর আলী ও দাদীকে ডেকে তুলে জানায় যে সে একটি ‘দুর্ঘটনা’ ঘটিয়েছে।

এক্কাবর আলী জানান, “ডাক শুনে ওঠার পর নাতির হাতে রক্তমাখা ছোরা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে সে হাত থেকে ছোরাটি মাটিতে ফেলে দেয়। আমি ঘরের ভেতর গিয়ে দেখি ছোট ভাই বাচ্চুর হাত-পা বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত লাশ বিছানায় পড়ে আছে।”

এ সময় স্বজনদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ঘাতক নাতি রাব্বি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাতি রাব্বি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host