1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮৫০০ মিটার কারেন্ট জাল জব্দ

  • সর্বশেষ পরিমার্জন: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে মো. উমেদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আটক উমেদ আলী কাজিয়ার চর, সাহেবের আলগা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আয়নাল হক। অভিযানকালে তার কাছ থেকে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে উমেদ আলীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক)(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫(২)(খ) ধারায় ২০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নদীর বিভিন্ন স্থান থেকে আরও প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে প্রসিকিউশন দাখিল করেন উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host