1. admin@dailykalersomoy.com : admin :
  2. rokunsorker724@gmail.com : Rokun : Rokun
  3. sohelrana57348@gmail.com : sohel Rana : sohel Rana
উলিপুরে শিশুদের খেলনা নিয়ে ঝগড়ার জেরে দুই পরিবারের সংঘর্ষ, গৃহবধূ আহতের অভিযোগ - Daily Kaler Somoy        
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 01410-871297
শিরোনামঃ
সরকারি দপ্তরে জন্মদিনের আয়োজন, উলিপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘিরে বিতর্ক উলিপুরে জুয়া খেলার সময় ১৪ হাজার ৬৯৫ টাকাসহ আটক-৪ বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খন্দকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ইয়াবা সেবনে ৬ মাসের কারাদণ্ড উলিপুরে ৮১ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য টিআই মাঠে নেই, সার্জেন্ট দিয়েই চলছে ট্রাফিক ! ডাম্পার-কাঁকড়া ট্রাকে ‘নজর নেই’ ট্রাফিক সার্জেন্টদের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন গ্রেপ্তার

উলিপুরে শিশুদের খেলনা নিয়ে ঝগড়ার জেরে দুই পরিবারের সংঘর্ষ, গৃহবধূ আহতের অভিযোগ

  • সর্বশেষ পরিমার্জন: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত
oplus_0

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ছোট শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ ও হাতাহাতির ঘটনায় এক গৃহবধূ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত গৃহবধূ ছালমা বেগমকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিন দিন চিকিৎসা শেষে গত ২৮ আগস্ট তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২৪ আগস্ট সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আনিছুর ইসলামের দেড় বছর বয়সী মেয়ে সুলতানা আক্তার এবং মাঈদুলের চার বছর বয়সী মেয়ে মরিয়মকে কেন্দ্র করে প্রথমে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়।

অভিযোগ রয়েছে, ঘটনার পর আনিছুর ইসলামের স্ত্রী ছালমা বেগমকে বাড়িতে এসেএকা পেয়ে নুর হোসেন, তার ভাতিজা মাঈদুল, মাঈদুলের স্ত্রী নুর আনি ও ফজলুল হক মারধর করেন। এ সময় নুর হোসেন ছালমার পেটে আঘাত করেন বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ছালমার স্বামী আনিছুর ইসলাম বলেন, শিশুদের বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু হলে আমার মা আমাকে টেনে বাড়িতে নিয়ে যান। এই সুযোগে তার স্ত্রীকে কয়েকজন মিলে মারধর করেছেন।

তিনি অভিযোগ করে বলেন,আমার চাচা নুর হোসেন, ফজলুল হক, মাঈদুল ও তার স্ত্রী নুর আনি আমার স্ত্রীকে মারধর করেছেন। ঘটনার পর থেকে আমার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয় এবং পরে আস্তে আস্তে পেট ফুলে যায়।

পরিবারের দাবি, ঘটনার পর ছালমার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৮ আগস্ট তাকে ছাড়পত্র দেওয়া হয়।

এদিকে, বিষয়টি মীমাংসার জন্য আনিছুর ইসলামের চাচাতো ভাই কালাম উভয় পক্ষকে বসে আপোষ-মীমাংসার প্রস্তাব দিলেও তা ফলপ্রসূ হয়নি বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নুর হোসেন। তিনি বলেন, তার ভাতিজার স্ত্রী নুর আনিকে আনিছুর ধাক্কা দেওয়ার খবর শুনে তিনি ও মাঈদুল আনিছুরের বাড়িতে বিষয়টি জানাতে যান। সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি এবং ছালমার পেটে কেউ আঘাত করেনি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন,এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Daily Kaler Somoy
Designed By Barishal Host